মুজিব শতবর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া গ্রামে তৈরি করা ২৮টি ঘরের মধ্যে ১টি ঘরের বারান্দা ধ্বসে পড়েছে। গত কয়েক দিনরে টানা বর্ষণে এই ঘরটির বারান্দার কিছু অংশ ধ্বসে পরে।
জানা গেছে , গত কয়েকদিনের টানা বর্ষণে গত শুক্রবার সকালে ওই স্থানের ২৮ টি ঘরের মধ্যে ২৭ নাম্বার ঘরের বারান্দার অংশ এবং একটি কলম ভেঙ্গে পড়ে। ঘরে নিচ থেকে মাটি সরে যাওয়ার কারণে এমনটা হয়ছেে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের ২৮ নম্বর ঘরটিরও একই অবস্থা। ঘরের তলায় মাটি সরে যাওয়ার কারণে যে কোন মুর্হূতে সেটা ভেঙ্গে পড়তে পারে। ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে একই সারির অন্তত ৬ টি ঘর। ভেঙে যাওয়া ঘরটির মালিক ওমর আলী বিষয়টি সর্ম্পকে জানতে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি । স্থানীয়রা জানায়, প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও স্থান নির্বাচন এবং কাজের মান নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন।
সরকারি অনেক খাস জমি থাকা সত্ত্বেও গজারিয়া উপজেলার অধিকাংশ ঘর নির্মাণ করা হয়ছেে নদীর ধারে যে কোনাে সময় বন্যা এবং বৃষ্টিপাতে যেগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বড় রায়পাড়ায় ২৮ টি গৃহহীন পরিবারের মধ্যে ঘর বরাদ্দ দেয়া হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায় তার মধ্যে পাঁচটি পরিবার সেখানে থাকছেন। তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, তারাও এখানে নিয়মিত থাকেন না। শুধুমাত্র প্রশাসনের ভয়ে দিনের বেলায় এসে ঘোরাফেরা করেন। এখানে না থাকলে ঘরের বরাদ্দ বাতিল হয়ে যাবে এই ভয়ে থেকে অনেকে সকালে রান্না করে নিয়ে আসলে দুপুরে থেকে বিকালে অন্যত্র চলে যান । বিশুদ্ধ খাবার পানি এবং রান্না করার ব্যবস্থা না থাকায় আপাতত এখানে থাকা সম্ভব নয় বলে জানান তারা।
গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন , বৃষ্টির ফলে একটি ঘরের নিচের মাটি সরে গিয়ে তার কিছু অংশ ও একটি কলাম ভেঙে পড়ছে। ইতিমেধ্যে তার দপ্তর বিষয়টি নিয়ে কাজ শুরু করছে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, কয়েক দিনরে টানা বর্ষণে একটি ঘরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামতের জন্য উদ্যোগ নিয়েছিলেন তারা। এসব ঘররে ভিত্তি বেশি গভীর নয় বিধায় এ সমস্যাটি হয়েছে। এসব ঘর নির্মাণে কোন অনিয়ম হয়নি উল্লেখ করে তিনি বলেন সরকারি গাইডলাইন মেনে ঘরগুলাে নির্মাণ করা হয়েছে। কয়েকটি পরিবার সেখানে থাকা শুরু করছেে শীঘ্রই সেখানে বিশুদ্ধ পানিসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।