ঢাকার দোহার উপজেলাে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক যুবলীগ নেতা মো. সালাহউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পেশায় একজন জেনারেটর ব্যবসায়ী বলেও জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুন রাতে দোহার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে
উপজেলার বটিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে সোমবার (১৫ জুন) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
যুবলীগ–এর এই নেতার গ্রেফতারের বিষয়ে দোহার থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
গ্রেফতারকৃত সালাহউদ্দিনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।