সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পৃথক মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার এক আসামিও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশনায় এএসআই মো. আল আমিন, এসআই মো. আশরাফুল আলম, এসআই মো. বিন আমিন এবং এসআই কবির আহমদের নেতৃত্বে একদল পুলিশ ১১ জুন দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বড়ফেচী গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে গয়াস মিয়া (৬০), মৃত মমতাজ মিয়ার ছেলে উস্তার মিয়া (৬৫), দীঘলবাক গ্রামের ওয়ারিদ উল্লাহর ছেলে মো. রিপন মিয়া (৪৫), নোয়াগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল ওয়াদুদ (৪০), কিশোরপুর গ্রামের মৃত জগদীশ আচার্যের ছেলে জয় আচার্য (২৯) এবং ইসলামপুর গ্রামের আছাব আলীর ছেলে মো. জাহেদ মিয়া ওরফে জায়েদ (৩০)।
পুলিশ জানায়, জয় আচার্য জগন্নাথপুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অন্যরা বিভিন্ন সাধারণ ডায়েরি (জিডি) ও চুরিসহ পৃথক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিদের ১২ জুন যথাযথ পুলিশি নিরাপত্তায় সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।