ঢাকার দোহার উপজেলায় রেজিস্ট্রেশন নম্বর না থাকায় ছাত্রদলের এক কর্মীর মোটরসাইকেল জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইন প্রয়োগে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকার বার্তা দিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
শুক্রবার (১২ জুন) উপজেলার বটিয়া এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রম পরিদর্শনে যান এমপি খন্দকার আবু আশফাক।
পরিদর্শনকালে তিনি দেখতে পান, সিনহা নামের এক যুবকের মোটরসাইকেলে কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই। পরে মোটরসাইকেলটি জব্দ করে পুলিশের কাছে দেওয়া হয়।
এ সময় এমপি বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। কোনো ব্যক্তি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেটি বিবেচ্য নয়; আইন লঙ্ঘন করলে সবার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, দোহার ও নবাবগঞ্জ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।