নবাবগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবাবগঞ্জ উপজেলা যুব (Youth) দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
০৯ জুন মঙ্গলবার সকালে নবাবগঞ্জস্থ আনসার ক্যাম্প প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে আনসার ক্যাম্পের নির্ধারিত খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট যুব দলের উপনেতা-১ তানভীর হোসেন সিকদার।
এ সময় সংগঠনের সাধারণ সদস্য ও স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।
চারা রোপণ শেষে তারা গাছের সঠিক পরিচর্যা ও সুরক্ষার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।