ঢাকার নবাবগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘মেডি ফার্মা’ মডেল ফার্মেসির উদ্বোধন করা হয়েছে।
১ জুন সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সখিনা মার্কেটের নিচতলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফার্মেসিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উদ্যোক্তারা জানান, মানসম্মত ও নির্ভরযোগ্য ওষুধ সরবরাহের পাশাপাশি গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ‘মেডি ফার্মা’ যাত্রা শুরু করেছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের আধুনিক মডেল ফার্মেসি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ ও নিরাপদ করবে।
মেডি ফার্মার সকল উদ্যোক্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী।
দোহার-নবাবগঞ্জের মানুষের জন্য এমন একটি আধুনিক ফার্মেসি প্রতিষ্ঠার উদ্যোগকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।