ঢাকা জেলার দোহার উপজেলার মইনট ঘাটে লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে ঘাট কর্তৃপক্ষকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
২৭ মে বুধবার বিকেলে অভিযানটি পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় ঘাট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ঘাট কর্তৃপক্ষকে অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশ দেওয়া হয় এবং অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়ার শর্ত আরোপ করা হয়।
মাইদুল ইসলাম বলেন, যাত্রীসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযান শেষে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা যায়। সুশীল সমাজের প্রতিনিধিরা এ উদ্যোগকে যাত্রী অধিকার রক্ষায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।