ঢাকার দোহার উপজেলার চর জয়পাড়া এলাকায় গভীর রাতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাড়াটিয়া আমির হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ২৩ মে শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী স্থানীয় একটি সেলুনে কাজ করেন এবং ঈদের আগের রাতে দেরিতে বাড়ি ফেরেন। সেই সুযোগে রাতে ঘরে প্রবেশ করে অভিযুক্ত ব্যক্তি স্বামীর পরিচয়ে তার সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে ঘটনাটি প্রকাশ পায়।
ঘটনার পরদিন বিষয়টি সমাধানের চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে, যেখানে এক সাংবাদিকসহ কয়েকজন জড়িত ছিলেন বলে ভুক্তভোগী দাবি করেন। পরে উল্টো অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা পরিবারকে হুমকি দিতে থাকেন বলেও অভিযোগ করা হয়।
পরবর্তীতে কোনো সমাধান না পেয়ে গৃহবধূর স্বামী মনির শেখ দোহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত আমির হোসেনের বক্তব্য নিতে তার ভাড়া বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি| প্রতিবেশীরা জানান ঘটনার পর তিনি গাঢাকা দিয়েছেন|
এবিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এঘটনায় একটি অভিযোগ হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে|
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।