মাকসুমুল মুকিম (ঢাকা দোহার-নবাবগঞ্জ) ঢাকার দোহার উপজেলায় কঠোর লকডাউনের পঞ্চমদিনে ঢাকার দোহারে ১৫ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত উপজেলার আয়োজন মোড়, জয়পাড়া, লটাখোলা, থানার মোড়, কার্তিকপুর, বাংলা বাজার, দোহার বাজার, মেঘুলা বাজার, আলআমিন বাজারে টহল কার্যক্রম, জনসচেতনতা এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫ জনকে ৩ হাজার ৬শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
দোহারে লকডাউন পরিস্থিতি ও করোনা পরিস্থিতি নিয়ে সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন সাধারন জনগণ প্রতিদিন একই অজুহাতে বা দরকারে বাইরে আসছে। সকলের সহযোগিতায় আমরা গত বছর করোনায় সর্বনিম্ন আক্রান্ত ও মৃতের তালিকায় ছিলাম। এবারও সকলের সহযোগিতা দরকার।
অভিযানে সহযোগিতা করেন দোহার থানা, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।