রামিসা হত্যা ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে ২০২৬) বাদ জুম’আ নবাবগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে “নবাবগঞ্জ তৌহিদী জনতা”।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সমাজে ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধ দিন দিন বেড়েই চলেছে।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা রামিসা হত্যা ও শিশু ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। পরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।