মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে ঢাকার দোহার উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক ও মানবিক সংগঠন “গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশন”।
শুক্রবার (১৫ মে) সংগঠনটির উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা উন্নয়ন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করবে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সমাজের বিভিন্ন মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে।
বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুণ স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনটির সফলতা কামনা করে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।