সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটের মোট পরিমাণ ১ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪ শত ৭৫ টাকা।
বুধবার (২০ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় সভাপতিত্ব করেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া। সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ।
সভায় বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, ইউপি সদস্য মোঃ আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক মোঃ মুকিম উদ্দিন এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য।
সভায় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৯ শত ৮ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৫ শত ৬৭ টাকা।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান, মসিক আহমদ, জসীমউদ্দিন মিন্টু, মাহবুবুল হাসান মোহন, সাদিক আলম, মহিলা সদস্য হুসনারা বেগম রিসনারা ও স্বপ্না রানী।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের হিসাবরক্ষক ইফতেখার আলম রানা, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, সমাজসেবক রফিক মিয়া, লেবু মিয়া, তাবাজ মিয়া, ফজল মিয়া, সুহেল মিয়া, ডিজিটাল উদ্যোক্তা হাসানুজ্জামান আলী নুর, ফুজায়েল আহমদ, শেফালী বেগম, খায়রুন বেগম, লাইলী বেগম, শফিকা বেগমসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রাম পুলিশ সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।