নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মে ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করে। এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ২ জনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।