সাশ্রয়ী মূল্যে স্বল্প আয়ের মানুষের কাছে টিসিবির মাধ্যমে বিক্রির জন্য ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনছে সরকার।
এই তেল সরবরাহ করবে সিডস ক্রাশিং মিলস লিমিটেড এবং শবনম ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিস লিমিটেড।
মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তেল ও ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব তেল কেনা হচ্ছে। এতে সরকারের খরচ হবে ৩৬৮ কোটি ৯০ লাখ টাকা।
পাম অলিন হলো পাম ফলের শাঁস থেকে তৈরি পাম তেলের একটি তরল অংশ, যা সাধারণত ভোজ্যতেল হিসেবে ব্যবহার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।