ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়কে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। আগামীকাল রোববার সকাল ১০টায় তিনি শপথ গ্রহণ করবেন।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, তামিলনাড়ু বিধানসভার মোট ২৩৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল অন্তত ১১৮টি আসন। তবে বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। পরে আরও ছয়টি দলের সমর্থন নিয়ে তারা মোট ১২০টি আসনের সমর্থন নিশ্চিত করে।
শনিবার প্রয়োজনীয় সমর্থনের প্রমাণ নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়। এরপর রাজ্যপাল সংবিধানের ১৬৪ ধারা অনুযায়ী তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে আনুষ্ঠানিক চিঠি দেন।
চিঠিতে থিরু সি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগের কথা উল্লেখ করা হয়। থালাপতি বিজয় নামেই তিনি বেশি পরিচিত।
গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে বিজয়ের দল টিভিকে সবচেয়ে বেশি আসন লাভ করে এবং আগের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। নতুন রাজনৈতিক দল হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই উল্লেখযোগ্য সাফল্য পায় তারা।
তবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য কয়েকদিন ধরে জোটের সমর্থন নিশ্চিত করতে কাজ করতে হয়েছে দলটিকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।