দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তামিলনাড়ুর রাজনীতিতে তার দল ভালো অবস্থানে থাকায় অনেকেই তাকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে দেখছেন। এর মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।
খবরে বলা হচ্ছে, বিজয় ও তার স্ত্রী সংগীতার দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। সংগীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলেও বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে। পাশাপাশি তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, সম্পত্তি ভাগাভাগি ও সন্তানের দায়িত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার আলোচনা চলছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভরণপোষণ হিসেবে সংগীতা প্রায় ২৫০ কোটি টাকা পেতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে বিজয় ও তৃষাকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বেড়েছে। যদিও তারা কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, বিজয় ও সংগীতার পরিচয় হয় নব্বইয়ের দশকে। পরে ১৯৯৯ সালে তারা বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।