ঢাকার দোহার উপজেলা উপজেলার পালামগঞ্জ পোদ্দার বাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর আহত হয়েছেন।
৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা তিন কিশোরই বাশতলা ও পালামগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।
তবে তাদের কারও মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনায় তারা আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহতরা চিকিৎসা নিতে হাসপাতালে রওনা হয়েছেন। স্থানীয়দের দাবি, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো ও হেলমেট ব্যবহার না করার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।