ঢাকার দোহার উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল উৎপাদনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। এ সময় উপজেলার ৪টি জাল উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযানে প্রায় ১ হাজার ৫০০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ফিশারিজ কোয়ারান্টাইন অফিসার মোঃ কামরুল হাসান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। অভিযানে সহযোগিতা করে পাগলা কোস্টগার্ড ও পদ্মা স্টেশন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।