বাগেরহাটের মোংলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মেরী বেগম (৪৫) নামে এক নারীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।
৪ মে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৪ হাজার টাকা।
মোংলা থানা পুলিশ জানায়, এসআই মো. ইমামুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাজমহল রোড (পুরাতন মুরগি বাজার) এলাকার বাসিন্দা এবং মিজান হাওলাদারের স্ত্রী।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।
থানার ওসি আতিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ আরও জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।