দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
৪ মে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০২ জন। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৪ জন। ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোগীর সংখ্যা ও মৃত্যুর হার দুই–ই উদ্বেগজনকভাবে বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।