ওমানে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হলেও যথাযথ চিকিৎসা পাননি চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা মোহাম্মদ ইদ্রিছ।
একই সঙ্গে তার নিয়োগদাতা তার বেতনও আটকে রেখেছিলেন। এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য দেশে ফেরার পরদিনই তিনি মারা যান।
ওমানের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ইদ্রিছ গত বুধবার (২৯ এপ্রিল) দেশে ফেরেন। পরদিন বিকেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সহকর্মীদের তথ্যমতে, ৫ এপ্রিল মাসকাটের মাবেলায় একটি কোম্পানির গ্যারেজে কাজ করার সময় দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বাদর আল সামা হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সুলতান কাবুস ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে জরুরি অস্ত্রোপচারের পর কয়েকদিন তাকে আইসিইউতে রাখা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।