কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি দুটি নৌকাসহ সাত বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাবরাং নয়াপাড়া এবং শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন— নয়াপাড়া এলাকার আবদুল মতলব, আব্দুর রহমান, মো. হাসান ও গুরা মিয়া এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়া এলাকার আবদুর রহিম, নুরুল আবছার ও আহমদ আলী।
ট্রলার মালিক ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গত ১১ মাসে আরাকান আর্মি নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে অন্তত ৩২৮ জন জেলেকে অপহরণ করেছে।
এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলেসহ ২৭টি ট্রলার ফেরত আনা সম্ভব হয়েছে।
তবে এখনও প্রায় ৩০টি ট্রলার এবং ১৯০ জন জেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের কারাগারে আটক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।