ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত হয়েছেন।
৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার নিকড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বর্তমানে আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।