মোংলা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৪৯ পোটলা গাঁজাসহ মোঃ রবিউল গাজী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ তারিখ) রাতে মোংলা পোর্ট পৌরসভার ০৫ নং ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড এলাকায় এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি টিম শ্রম কল্যাণ রোডস্থ রবিউল গাজীর বসতঘরে অভিযান পরিচালনা করে।
অভিযানে রবিউলের ঘর থেকে সাদা কাগজে মোড়ানো ৪৯ পোটলা মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার মোট ওজন ১৫০ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৬,০০০ (ছয় হাজার) টাকা।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ রবিউল গাজী (৩০)। মোংলা থানার ০৫ নং ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড এলাকার হাকিম গাজীর ছেলে।
এই ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর- ১২/৬৫, তারিখ- ২৬/০৪/২০২৬।
মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন , মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।