ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে) উপজেলার পালামগঞ্জের স্টিল পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন— ওহিদ (২২) ও ইসমাইল (৩৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় মো. জামাল (২৮) নামে আরেকজন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ওহিদ রাইপাড়া এলাকার মিন্টুর ছেলে এবং ইসমাইল মাহমুদপুরের শ্রীকৃষ্ণপুর এলাকার বাদশার ছেলে। পলাতক জামাল কার্তিকপুর এলাকার সামাদ ঘটকের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) মো. নূর নবী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক জামালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।