ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে শাহবাগ থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিলের আগে ছাত্রদল নেতাকর্মীরা ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলেন। তারা তার অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তারা ‘সাদিক কায়েমের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না’— এমন স্লোগান দেন।
এর আগে একই দিনে শাহবাগ থানাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর পোস্টকে ঘিরে জিডি করতে গেলে এবং পরে বিভিন্ন পক্ষ ঘটনাস্থলে উপস্থিত হলে সেখানে উত্তেজনা বাড়ে।
এক পর্যায়ে ডাকসুর কয়েকজন নেতা থানায় প্রবেশ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
ঘটনাগুলোর পর পুরো শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।