পদ্মা নদীতে কাটার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ।
২২ই এপ্রিল বুধবার রাতে অভিযান চলাকালে পদ্মার পাড়ে বন্ধ অবস্থায় থাকা বেশ কয়েকটি কাটার পুলিশের নজরদারিতে রাখা হয়।
তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কাটারে থাকা শ্রমিকরা আগেই সটকে পড়ে বলে জানা গেছে।
পরে নারিশা ও মুকসুদপুর এলাকায় সড়কের পাশে রাখা বালুর স্তূপ সরিয়ে নেওয়ার নির্দেশনা অমান্য করায় ২৩ জনকে আটক করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এ সময় বালু সরিয়ে নিতে তিন দিনের আল্টিমেটামও দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন আনসার সদস্য ও দোহার থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।