দোহারের মুকসুদপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়,
২২ই এপ্রিল বুধবার রাত ১১টার দিকে মুকসুদপুর ডাকবাংলো এলাকার পদ্মার তীরে থাকা পাঁচটি কাটারের মধ্যে দুটি কাটার নদীতে নেমে বালু উত্তোলন শুরু করে।
এছাড়া বাকি তিনটি কাটারও প্রস্তুত অবস্থায় রাখা হয়। স্থানীয়দের ধারণা, রাত ১২টার মধ্যেই সেগুলোও পদ্মার মাঝখানে গিয়ে মাটি উত্তোলনে যুক্ত হওয়ার কথা ছিল।
তবে কারা এই কাটারগুলো পরিচালনা করছে বা এর পেছনে কারা রয়েছে—এ বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি।
হঠাৎ করে এমন কর্মকাণ্ডে উদ্বেগ দেখা দিয়েছে পদ্মা পাড়ের বাসিন্দাদের মধ্যে। তারা আশঙ্কা করছেন, এভাবে অবৈধ বালু উত্তোলন চলতে থাকলে নদীর তীর ভাঙনসহ পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে।
এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।