খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নবাবগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১৮ই এপ্রিল শনিবার এক অনুষ্ঠিত এই সাক্ষাতে সংগঠনের নেতারা নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন। তারা অভিযোগ করেন, ‘বরকতুল্লাহ বাহিনী’ নামে একটি গোষ্ঠীর উপাসনালয়ের কার্যক্রম নিয়ে তাদের আপত্তি রয়েছে এবং বিষয়টি দ্রুত বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খতমে নবুওয়ত আকিদা সংরক্ষণে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং এ বিষয়ে তারা সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় এমপি খন্দকার আবু আশফাক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে খতিয়ে দেখার আশ্বাস দেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত গোষ্ঠীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।