দেশে জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবিবার (১৯ এপ্রিল) রাত থেকে কার্যকর হওয়া এই নতুন দামে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ৩১ মার্চ ঘোষিত দামে ভোক্তা পর্যায়ে ডিজেল বিক্রি হচ্ছিল প্রতি লিটার ১০০ টাকায়। কেরোসিনের দাম ছিল ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বেড়েছে। কেরোসিনে বৃদ্ধি পেয়েছে ১৮ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং অকটেনে সবচেয়ে বেশি ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
নতুন এই মূল্যবৃদ্ধি জ্বালানি খাতে ব্যয় বাড়াবে বলে ধারণা করা হচ্ছে, যা পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।