আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) আজ শুক্রবার সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো এদিনও রাজধানীর বেশিরভাগ প্রধান প্রধান সড়কগুলো ছিলো একেবারেই জনশূন্য।
এছাড়া আগের দিন রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণেও অনেকে বাসা থেকে বের হননি। সেই সাথে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে সরকারি-বেসরকারি অফিস ও বিভিন্ন কর্মস্থল বন্ধ তাই মানুষ বেশিরভাগ বাসায়।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গতকাল থেকে দেশে শুরু হয়েছে সাত দিনের বিধিনিষেধ বা সর্বাত্মক লকডাউন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশব্যাপী এ লকডাউন ঘোষণা করেছে সরকার।
এবারের লকডাউনকে সফল করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী ও বিজিবি ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।