ইসরাইল ‘নিরাপত্তা’কে অজুহাত হিসেবে ব্যবহার করে আরও বেশি ভূমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শনিবার আন্তালিয়া ডিপ্লোমাসি ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাকান ফিদান বলেন, “ইসরাইল প্রকৃতপক্ষে নিজের নিরাপত্তার জন্য কাজ করছে না। তারা আরও ভূমি দখলের পরিকল্পনা করছে। নেতানিয়াহু সরকার নিরাপত্তাকে অজুহাত হিসেবে ব্যবহার করে এই দখলনীতি এগিয়ে নিচ্ছে।”
এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, দক্ষিণ লেবাননের যেসব অবস্থান ইসরাইল দখল ও নিয়ন্ত্রণে নিয়েছে, সেগুলোতে তারা অবস্থান বজায় রাখবে।
তিনি আরও সতর্ক করে বলেন, লেবাননে ইসরাইলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি।
ইসরায়েল কাটজ জানান, যেকোনো উপায়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করা হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের বক্তব্য নতুন করে পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: আল-জাজিরা
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।