বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫১০ টাকাসহ হাছিনা বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।
১২ এপ্রিল রবিবার রাত ২১:২০ ঘটিকায় মোংলা পৌরসভার কবরস্থান রোড এলাকার রাতারাতি কলোনী থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার লুতফর কাজীর স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক কেনাবেচা চলছিল বলে তাদের সন্দেহ ছিল।
পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।
মোংলা থানার ওসি শাহীনুর রহমান শাহীন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” ১৩ এপ্রিল সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।