মাকসুমুল মুকিম (ঢাকা দোহার-নবাবগঞ্জ) ঢাকার দোহার এবং নবাবগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত কঠোর লক ডাউন চলতেছে।
১লা জুলাই বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে কাজ করছেন দুই উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার (দোহার) এ,এফ,এম ফিরোজ মাহমুদ(নাঈম) এবং উপজেলা নির্বাহী অফিসার (নবাবগঞ্জ) এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা সহকারী কমিশনার ভূমি (দোহার) জ্যোতি বিকাশ চন্দ্র,
উপজেলা সহকারী কমিশনার ভূমি (নবাবগঞ্জ)
অরুন কৃষ্ণ পাল। দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, নবাবগন্জ
থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগণ।
সারাদেশের ন্যায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করতে দেখা গিয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা।
এছাড়া উপজেলা রোডে প্রতিদিনের সকালের তুলনায় অপেক্ষাকৃত কম যানবাহন ও কম মানুষ চলাচল করতে দেখা যায়। জরুরি পণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন খুব একটা চোখে পড়েনি।
দোহার থানা এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন রাস্তায় চলাচলকারী যানবাহন ও মানুষকে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সাত সকালে বেশিরভাগ মানুষকে রিকশা, ভ্যান ও পিকআপে উপজেলার জয়পাড়া বাজারসহ বিভিন্ন জায়গা থেকে নিত্য প্রযোজনীয় পণ্য কিনে ফিরতে দেখা যায়।
এছাড়া জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন পেশার মানুষকে পরিচয়পত্র সঙ্গে নিয়ে পথ চলতে দেখা গেছে।
এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। লকডাউন চলাকালে সপ্তাহব্যাপী প্রশাসনের এ কঠোরতা অব্যাহত থাকবে। পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে আমরা মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছি।
উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন সরকার ঘোষিত কঠোর লক ডাউন সফল করতে আমরা মাঠে অবস্থান করছি।দোহারে করোনা সংক্রমনের মাএা যেন বৃদ্ধি না হয় সে জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা সরকারের নির্দেশ মোতাবেক মাঠে কাজ করে যাব। আপনারা সকলে স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন অপর কে সুস্থ থাকুন। অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হবেন না। সকলকে সুস্থ রাখার জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কাজ করছে।সরকারি নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে দেখা মিলে সকাল থেকে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।
সড়কগুলোতে কিছু কিছু রিক্সা ও অটোরিক্সা চলাচল করলেও মানুষের উপস্থিত অনেকটা কম। বন্ধ রয়েছে দোকনপাট।
১সপ্তাহব্যাপী এই লকডাউন বাস্তবায়নে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার।এদিকে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে রয়েছে সেনাবাহিনীও।
সকালে উপজেলা ঘুরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা যায়। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে; চেকপোস্ট বসানো হয়েছে। সড়কে সড়কে টহলও দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ।
নবাবগনজ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু বলেন, নবাবগঞ্জে লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরা চাই মানুষ ঘরে থাকুক, নিরাপদে থাকুক।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, সারা বাংলাদেশে কঠোর লকডাউন চলছে। করোনা প্রতিরোধে সরকার বিভিন্ন নির্দেশনার দিয়েছেন। জনগণকে সেসব নির্দেশনা অবশ্যই পালন করতে হবে। সরকারের দিক নির্দেশনা বাস্তবায়নে নবাবগঞ্জ থানা পুলিশ সকাল থেকে কাজ করছে। আগামী ৭দিন পুলিশ প্রশাসন মাঠে থাকবে, আশা করি অপ্রয়োজনে কেউ ঘরের বাহিরে বের হবেন না।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।