চলমান উত্তেজনার মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে ইরান।
দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়ে অনুমোদন দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের মধ্যস্থতায় এই চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি-এর সম্মতিতে যুদ্ধবিরতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে উল্লেখ করেছে।
একইসঙ্গে জানানো হয়েছে, স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে ইসলামাবাদ-এ।
কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই উদ্যোগ আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।