নবাবগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন, নবাবগঞ্জের উদ্যোগে ০৫ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত ১১.০০ ঘটিকায় জ্বালানি তেলের মজুদ যাচাই, রশিদ যাচাই এবং গ্রাহক ও বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালীন মো: আব্দুল জলিলকে ১২০ লিটার ডিজেল এবং ৩৬ লিটার অকটেন অবৈধভাবে মজুদ করার পাশাপাশি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি ও মজুত করার অভিযোগে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।
জব্দকৃত ডিজেল, পেট্রোল ও সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যে জনসাধারণের মাঝে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব দিলরুবা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, নবাবগঞ্জ, এবং জনাব মো: আসিফ রহমান, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নবাবগঞ্জ, ঢাকা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।