আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১১৫ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫০৩ জনে। এর আগে গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮ ২২ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন। এটি দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
আজ বুধবার স্বাস্থ্য অধিদদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।