ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের অবৈধ মজুত প্রতিরোধ এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা রুখতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
০২ এপ্রিল বৃহস্পতিবার অভিযানটি পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইদুল ইসলাম। অভিযানে দেখা যায়, বাজারের কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল ও এলপিজি গ্যাস অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন।
অভিযান চলাকালীন জয়পাড়া বাজারের ব্যবসায়ী আজাদকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করার অপরাধে হাতেনাতে ধরা হয়।
ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি, অবৈধ মজুতকৃত মালামাল দ্রুত বাজারে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সাধারণ ভোক্তার প্রতি কোনো প্রভাব না পড়ে এবং বাজারে জ্বালানি ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।