মসজিদে চুরি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে হাতেনাতে আটক হয়েছে দুই চোর। ৩০ ই সোমবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বড় রাজপাড়া মধ্য হাটি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের পানির কল চুরির সময় দুই যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে আশপাশের যুবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা ঘটনাস্থল থেকেই আলমগীর (২৮) ও মনির (২২) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।
আটকের পর স্থানীয়রা তাদের ওপর কোনো ধরনের গণপিটুনি না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানান।
পুলিশ জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।