জ্বালানি তেল নিতে নতুন নির্দেশনা জারি করেছে দোহার পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। রোববার সকাল থেকেই পাম্প এলাকায় শত শত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়, যা ভোগান্তিতে ফেলে চালকদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেলবাহী গাড়ি নির্ধারিত সময়ে না পৌঁছানোর কারণে বেলা ১টা পর্যন্ত কোনো ধরনের তেল সরবরাহ করতে পারেনি পাম্প কর্তৃপক্ষ। এতে করে অপেক্ষমাণ চালকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দোহার থানা পুলিশের উপস্থিতিতে নতুন সিদ্ধান্ত নেয় পাম্প কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদর্শনের মাধ্যমে চালকদের তেল সরবরাহ করা হবে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যানবাহন চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ হিসেবে স্বাগত জানালেও, কেউ কেউ তাৎক্ষণিকভাবে এ ধরনের শর্ত আরোপে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেন।
তবে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, শৃঙ্খলা নিশ্চিত করা এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।