মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করতে চান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোয় ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়াতে চান। ট্রাম্প মনে করছেন, এই সংঘাত এখন ‘শেষ পর্যায়ে’ রয়েছে এবং তিনি কর্মকর্তাদের চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা মনে করছেন, এই সংঘাত তাকে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ থেকে বিচ্যুত করছে। তাদের মধ্যে কেউ কেউ চান, তিনি মার্কিন ভোটারদের উদ্বেগের কারণগুলো যেমন দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ন্ত্রণে মনোনিবেশ করুন।
সংবাদমাধ্যম জানায়, হোয়াইট হাউস মে মাসের মাঝামাঝি ট্রাম্পের চীন সফরের প্রস্তুতি নিচ্ছে এবং ধারণা করা হচ্ছে, সেই বৈঠক শুরু হওয়ার আগে যুদ্ধ শেষ হতে পারে।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক বাহিনী অনেকাংশে নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার তিনি বলেন, “তারা বোকা নয়, নির্দিষ্ট কিছু দিক থেকে অত্যন্ত বুদ্ধিমান এবং চমৎকার আলোচক। আমি বলি তারা জঘন্য লড়াকু, কিন্তু চমৎকার আলোচক।”
তিনি আরও বলেছেন, “ইরানকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। তারা পরাজিত; আর ঘুরে দাঁড়াতে পারছে না। এখন তাদের সামনে চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি তাদের ওপরই নির্ভর করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।