মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান দাবি করেছে, তারা একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও মার্কিন এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমানের ক্ষতি স্বীকার করেছে, এফ-১৮ ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্র সরাসরি অস্বীকার করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানকে ‘সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত’ করেছে। দাবির সমর্থনে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে আকাশে উড়ন্ত জেট আঘাতের পর নিয়ন্ত্রণ হারাচ্ছে বলে দেখানো হয়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবিকে ‘মিথ্যা’ বলেছে। তাদের মতে, ইরান কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়নি।
এর আগে ইরান দাবি করেছিল, তারা একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানও ভূপাতিত করেছে। তবে সেন্টকম জানায়, চলমান ‘অপারেশন এপিক ফিউরি’-এর সময় ৮ হাজারের বেশি যুদ্ধবিমান উড়ানো হলেও একটিও ভূপাতিত হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।