পবিত্র ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার রাতের আঁধারে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা রাইপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
১৮ মার্চ বুধবার সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নীরবে ও বিনয়ী আয়োজনের মাধ্যমে তারা অসহায় ও দরিদ্র পরিবারের হাতে প্রয়োজনীয় উপহার তুলে দেন।
অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে এই উদ্যোগ সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।