নবাবগঞ্জ তৌহিদী জনতা সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি একটি বিবৃতি প্রদান করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভণ্ড বরকতুল্লাহর অনুসারীরা ঈদের নামাজের নামে অস্থিতিশীলতা সৃষ্টি, দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলার অপচেষ্টা চালাচ্ছে।
১৭ই মার্চ মঙ্গলবার দুপুরে তৌহিদী জনতার পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানানো হয়েছে, এই ধরনের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ মুসলমান হিসেবে পবিত্র ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, উসকানি বা অপতৎপরতা মেনে নিতে পারি না। জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ একান্ত জরুরি।”
তৌহিদী জনতা আশা প্রকাশ করেছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।