খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে নবাবগঞ্জের টিকটপুর বড়গাঁও এলাকাবাসীর সহযোগিতায় একটি খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা খতমে নবুওয়াত অস্বীকারকারী ভণ্ড বরকতুল্লার অনুসারীসহ কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান।
১৬ই মার্চ সোমরাব বিকালে সম্মেলনে বক্তারা বলেন, ইসলামের মৌলিক আকীদা ‘খতমে নবুওয়াত’ বিশ্বাসের পরিপন্থী যে কোনো কার্যক্রম মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তারা অভিযোগ করেন, ভণ্ড বরকতুল্লা ও তার অনুসারীরা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান-আকীদা রক্ষায় কাদিয়ানী মতবাদ ও এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ সময় তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সম্মেলনে স্থানীয় আলেম-উলামা, সামাজিক নেতৃবৃন্দ এবং বড়গাঁও এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতেও খতমে নবুওয়াতের আকীদা সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।