পবিত্র ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মৌড়া একতা যুব সংঘ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করে।
জানা যায়, ১৬ই মার্চ সোমবার দোহার উপজেলার মৌড়া এলাকায় মৌড়া একতা যুব সংঘের উদ্যোগে স্থানীয় সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য, যা ঈদ উদযাপনে এসব পরিবারের কিছুটা স্বস্তি এনে দেয়।
এ সময় সংগঠনের সদস্যরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরই এমন মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সামাজিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাবে মৌড়া একতা যুব সংঘ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।