বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।
শুক্রবার ১৩ মার্চ রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আটককৃত ব্যক্তি হচ্ছেন অভিজিৎ পাড়ই শান্ত। তার পিতার নাম পিতর পাড়ই এবং ঠিকানা—গ্রাম: দক্ষিণ কাইনমারি, পোস্ট: চিলা বাজার, থানাঃ মোংলা, জেলাঃ বাগেরহাট।
আটককৃত মাদক কারবারি ও জব্দকৃত বিদেশি মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।