ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ইমামনগর এলাকায় ফসলি জমি কাটার অভিযোগ উঠেছে উজ্জল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
১১ই মার্চ সরেজমিনে গিয়ে দেখা যায়, তার উপস্থিতিতে ভেকু মেশিন ব্যবহার করে জমির মাটি কাটা হচ্ছে।
সরকারি নিয়ম অনুযায়ী প্রশাসনের অনুমতি ছাড়া ফসলি জমি কাটা বা জমির শ্রেণি পরিবর্তন করা নিষিদ্ধ।
এ বিষয়ে উজ্জল হোসেন বলেন, দোহারের ডি.এস. সুরুজ, জুয়েল দেওয়ান ও জাহাঙ্গির সরদারের মাধ্যমে তিনি ভেকু দিয়ে মাটি কাটছিলেন। এ সময় তিনি নিজেকে সাংবাদিক সোহেল রানার আত্মীয় বলে পরিচয় দেন এবং বলেন, এ বিষয়ে সোহেল রানা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
মাটি কাটার জন্য প্রশাসনের অনুমতি আছে কি না জানতে চাইলে উজ্জল হোসেন বলেন, এ বিষয়ে তার আগে জানা ছিল না। তিনি জানান, ১২ই মার্চ পরদিন সাংবাদিক সোহেল রানাকে সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করবেন।
অন্যদিকে সাংবাদিক সোহেল রানা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং তার আত্মীয় উজ্জল হোসেন তাকে এ বিষয়ে কিছু জানাননি।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় আপাতত মাটি কাটা বন্ধ করে ভেকু সরিয়ে নিতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে প্রশাসনের অনুমতি ছাড়া ফসলি জমি কাটার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।