ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে বিএনপি নেতা হারুন মাস্টার হত্যা মামলায় রাশেদুল ইসলাম (২৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি চর লটাখোলা এলাকার বাসিন্দা।
৯ই মার্চ সোমবার দিবাগত রাতে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারুন মাস্টার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।