ইউরো ২০২১ শেষ ফুটবল ম্যাচ ২-২ গোলে ড্র করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং রোনালদোর পর্তুগাল । অন্যদিকে হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলের ড্র করে জার্মানি শেষ ষোলোতে উঠেছে গ্রুপ রানার্সআপ হয়ে। এবারের ইউরোর মৃত্যুকূপ থেকে ছিটকে পড়েছে হাঙ্গেরি।
জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা এবং সাবেক মাদ্রিদ তারকা রোনালদো । এই ম্যাচের মাধ্যমেই ইউরোর শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তাদের দল। অপর দিকে গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরির সাথে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অতিরিক্ত সময়ের ২ মিনিট আগে গোল করে দলকে শেষ ষোলোতে জায়গা করে নেয়।হাঙ্গেরির কপাল মন্দই বলতে গেলে, এগিয়ে থেকেও গ্রুপ থেকেই বিদায় নিতে হলো।
আর এই দিকে রোনালদো মানেই অনেক অনেক রেকর্ড এর জুড়ি মেলা!ফ্রান্সের বিপক্ষে এই জোড়া গোলে কিছু ব্যক্তিগত অর্জনও হয়েছে পর্তুগাল অধিনায়কের। পেনাল্টি থেকে করা দুটি গোলে তিনি ছুঁয়ে ফেলেছেন ইরানের কিংবদন্তি আলী দাইয়ির একটি রেকর্ড। ১০৯ গোল নিয়ে যৌথভাবে তিনি দাইয়ির সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা!
বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখন রোনলালদোর একার। ১৯ গোল নিয়ে এই রেকর্ডটি এত দিন ছিল জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার। বিশ্বকাপে ১৬ গোল করার পাশাপাশি ইউরোতে ৩টি গোল করেছেন জার্মানির সাবেক স্ট্রাইকার। আজকের জোড়া গোলে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে রোনালদোর গোল হয়ে গেছে ২১টি। ইউরোতে ১৪ গোলের পাশাপাশি বিশ্বকাপে রােনালদোর গোল ৭টি।
ইউরোর শেষ ষোলোর ম্যাচে ফ্রান্স এর মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
পর্তুগাল খেলবে বেলজিয়াম এর বিপক্ষে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।